ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

টাঙ্গাইলে সেনাবাহিনীর অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

টাঙ্গাইলের ঘাটাইলে গরীব অসহায় দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের উদ্যোগে উপজেলার সন্ধানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সামগ্রী বিতরণ করা হয়। 

এ সময় শহীদ সালাউদ্দিন সেনানিবাসের বিগ্রেডিয়ার জেনারেল তৌহিদুল আহমেদসহ সেনাবাহিনীর অন্যন্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, সাবান, নগদ টাকা এবং মাস্ক বিতরণ করা হয়। 

ads
ads
ads

Our Facebook Page

↑